প্রাইভেসি পলিসি
ThikPay আপনার তথ্যের গোপনীয়তাকে গুরুত্ব দেয়। এই পলিসিতে বলা আছে আমরা কোন তথ্য নিই, কেন নিই, কীভাবে সুরক্ষিত রাখি এবং কোন তথ্য কখনোই নিই না।
১. যে তথ্য আমরা কখনো নিই না
- bKash, Nagad বা Rocket-এর PIN, পাসওয়ার্ড বা লগইন তথ্য
- OTP, ভেরিফিকেশন কোড বা PIN থাকা কোনো SMS (App নিজেই এগুলো বাদ দেয়)
- bKash, Nagad ও Rocket ছাড়া অন্য কারও পাঠানো ব্যক্তিগত SMS
- ফোনের কন্টাক্ট, ছবি, কল লগ বা লোকেশন
২. যে তথ্য আমরা নিই
- অ্যাকাউন্টের তথ্য: নাম, ব্যবসার নাম, মোবাইল নম্বর, ইমেইল
- আপনার বেছে নেওয়া ওয়ালেটের পেমেন্ট SMS থেকে টাকার অঙ্ক, TrxID, পাঠানো নম্বর (SMS-এ যতটুকু থাকে) ও সময়
- কাস্টমারের জমা দেওয়া TrxID এবং Payment Link বা ওয়েবসাইট থেকে আসা অর্ডারের তথ্য
- ডিভাইসের তথ্য: App-এর ভার্সন, ব্যাটারি ও শেষবার অনলাইনে থাকার সময়, যাতে ফোন বন্ধ হলে আপনাকে সতর্ক করা যায়
- প্ল্যান কেনার সময় দেওয়া পেমেন্টের স্ক্রিনশট (শুধু যাচাইয়ের জন্য)
৩. তথ্য কেন ব্যবহার করি
এই তথ্য শুধু পেমেন্ট যাচাই, রিপোর্ট ও অ্যানালিটিক্স দেখানো, সাবস্ক্রিপশন চালানো, নিরাপত্তা রক্ষা এবং সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা কোনো তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনের কাজে ব্যবহার করি না।
৪. আপনার কাস্টমারদের তথ্য
পেমেন্ট পেজে কাস্টমার যে নাম, মোবাইল নম্বর বা ঠিকানা দেন, তা আপনার (সেলারের) হয়ে রাখা হয় এবং শুধু আপনার Dashboard-এ দেখা যায়। এই তথ্য আইন মেনে ব্যবহার করার দায়িত্ব আপনার। এজেন্ট নম্বরের Cash Out SMS-এ কাস্টমারের নম্বর আংশিক লুকানো থাকে; আমরা সেভাবেই রাখি।
৫. তথ্য শেয়ার
আইনগত বাধ্যবাধকতা বা আদালতের আদেশ ছাড়া আমরা কোনো তৃতীয় পক্ষকে আপনার তথ্য দিই না। সার্ভার হোস্টিংয়ের মতো দরকারি সেবাদাতারা শুধু সার্ভিস চালানোর জন্য, গোপনীয়তার শর্তে, তথ্য প্রক্রিয়া করতে পারে।
৬. নিরাপত্তা
ফোন থেকে সার্ভার পর্যন্ত সব তথ্য HTTPS-এ যায় এবং প্রতিটি মেসেজ গোপন সিগনেচার দিয়ে যাচাই করা হয়। ডিভাইসের গোপন চাবি এনক্রিপ্ট করে রাখা হয় এবং প্রতিটি অ্যাকাউন্টের তথ্য আলাদা রাখা হয়।
৭. তথ্য রাখা ও মুছে ফেলা
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট বন্ধ করলে ৩০ দিনের মধ্যে সব তথ্য মুছে ফেলা হয়, শুধু আইন অনুযায়ী যা রাখা বাধ্যতামূলক তা ছাড়া। আগে মুছতে চাইলে info@thikpay.com-এ জানান।
৮. আপনার অধিকার
আপনি যেকোনো সময় নিজের তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। Dashboard-এর Settings থেকে বা আমাদের সাথে যোগাযোগ করে এটি করা যায়।
৯. পলিসির পরিবর্তন
এই পলিসি হালনাগাদ হলে এই পেজে নতুন তারিখ দেখানো হবে এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন Dashboard ও ইমেইলে জানানো হবে।
যোগাযোগ
ThikPay, Plot-87, BNS Centre, Sector-07, Uttara, Dhaka 1230, Bangladesh
ইমেইল: info@thikpay.com · ফোন: 01914717614