ThikPay
লগইনফ্রি ট্রায়াল
সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর ২০২৬

রিফান্ড পলিসি

কেনার আগে ভালোভাবে চালিয়ে দেখার জন্য প্রতিটি নতুন অ্যাকাউন্টে ৩ দিনের ফ্রি ট্রায়াল দেওয়া হয়। এরপর কেনা প্ল্যানের ক্ষেত্রে টাকা ফেরতের নিচের নিয়মগুলো প্রযোজ্য।

১. মাসিক প্ল্যান

পেমেন্টের ৩ দিনের মধ্যে সার্ভিস কাজ না করলে এবং আমাদের সাপোর্ট টিম সমস্যার সমাধান করতে না পারলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

২. বার্ষিক প্ল্যান

কেনার ৭ দিনের মধ্যে বাতিল করলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। ৭ দিন পর বাতিল করলে যে কয় মাস পুরোপুরি ব্যবহার হয়নি, সেই হিসাবে আংশিক টাকা ফেরত দেওয়া হতে পারে।

৩. যেসব ক্ষেত্রে রিফান্ড হবে না

  • শর্তাবলি ভাঙার কারণে অ্যাকাউন্ট বা লাইসেন্স বাতিল হলে
  • ফোন বন্ধ রাখা, SMS-এর অনুমতি না দেওয়া বা ব্যাটারি সেভারের বাধার মতো ব্যবহারকারীর দিকের কারণে যাচাই না হলে
  • ওপরের সময়সীমা পার হয়ে গেলে

৪. কীভাবে রিফান্ড চাইবেন

Dashboard-এর Plan পেজ থেকে, অথবা info@thikpay.com-এ অর্ডার কোড ও TrxID দিয়ে অনুরোধ পাঠান। অনুমোদনের পর আপনার দেওয়া bKash, Nagad বা Rocket নম্বরে ৭ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত পাঠানো হবে।

যোগাযোগ

ThikPay, Plot-87, BNS Centre, Sector-07, Uttara, Dhaka 1230, Bangladesh

ইমেইল: info@thikpay.com · ফোন: 01914717614

← হোম পেজে ফিরে যান

ThikPayশর্তাবলিপ্রাইভেসি পলিসিরিফান্ড পলিসিলগইন
info@thikpay.com